Posts

Showing posts from November, 2026

থেরাপির নামে ব্যবসা, নাকি শিশুদের বিকাশে পেশাগত দায়িত্ববোধ?

Image
  থেরাপির নামে ব্যবসা, নাকি শিশুদের বিকাশে পেশাগত দায়িত্ববোধ? Mofijul Islam MOONFLOWER AUTISM FOUNDATION দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, আমাদের দেশে অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের থেরাপি নিয়ে একধরনের রমরমা ব্যবসা গড়ে উঠেছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই নিজেদের ইচ্ছামতো থেরাপিস্ট পরিচয় দিচ্ছেন। বিভিন্ন বিষয়ে—যেমন হোম ইকোনমিকস, চাইল্ড ডেভেলপমেন্ট কিংবা অন্যান্য বিষয়ে পড়াশোনা করে, মাত্র কয়েকটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণ গ্রহণের পর কেউ কেউ নিজেদের স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট কিংবা অন্য কোনো বিশেষজ্ঞ থেরাপিস্ট হিসেবে পরিচয় দিচ্ছেন। নিজেদের সেন্টার বা চেম্বারেও সেভাবে উপস্থাপন করছেন। আমার অভিজ্ঞতায় এমন ঘটনাও দেখেছি, কেউ কেউ আমার অধীনে সহকারী শিক্ষক হিসেবে কাজ করার পর পরবর্তীতে অন্য একটি প্রতিষ্ঠানে স্পিচ থেরাপিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। বিষয়টি আমাকে ব্যক্তিগতভাবে বিস্মিত ও পেশাগতভাবে ভাবিয়ে তোলে। কারণ সহকারী শিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা এবং স্পিচ থেরাপিস্ট হিসেবে পেশাগত যোগ্যতা এক বিষয় নয়। আরও কষ্টের বিষয়, অনেক অভিভাবক আবেগ, অসহায়ত্ব এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণে কারও...