ভাতা নয়, অধিকার নিশ্চিত করুন: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাষ্ট্রের দায়িত্ব কী?
ভাতা নয়, অধিকার নিশ্চিত করুন: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাষ্ট্রের দায়িত্ব কী? Mofijul Islam নির্বাহী পরিচালক MOONFLOWER AUTISM FOUNDATION প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রাষ্ট্রীয় ভাতা চালুর উদ্দেশ্য নিঃসন্দেহে মহৎ। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনযাপনের ব্যয় মেটাতে সহায়তা করা একটি কল্যাণরাষ্ট্রের দায়িত্ব। কিন্তু একটি মৌলিক প্রশ্ন থেকেই যায়—সামান্য মাসিক ভাতা প্রদান করেই কি রাষ্ট্র প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি তার দায়িত্ব পালন করতে পারে? আমার বিবেচনায়, পারে না। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিয়ে দীর্ঘদিন কাজ করতে গিয়ে এবং বিদেশে বিভিন্ন দেশের ব্যবস্থা প্রত্যক্ষ করে আমার উপলব্ধি হয়েছে, প্রতিবন্ধিতা বিষয়ে আমাদের চিন্তাভাবনায় একটি মৌলিক পরিবর্তন প্রয়োজন। প্রতিবন্ধী ব্যক্তিদের কেবল আর্থিক সহায়তার প্রয়োজন আছে—এমন ধারণা থেকে বেরিয়ে এসে তাঁদের অধিকার, মর্যাদা, সক্ষমতা এবং সমাজে পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার দিকে রাষ্ট্রকে মনোযোগ দিতে হবে। আমার ব্যক্তিগত অবস্থান স্পষ্ট: প্রতিবন্ধী ব্যক্তি...