সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান ৩,০০০ টাকা, সাধারণ নাগরিকের সন্তান ১,০০০ টাকা—এ কেমন বৈষম্য?
সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান ৩,০০০ টাকা, সাধারণ নাগরিকের সন্তান ১,০০০ টাকা—এ কেমন বৈষম্য? Mofijul Islam Executive Director MOONFLOWER AUTISM FOUNDATION (Please share my feature, but kindly do not copy it and present it as your own. I have noticed that someone has copied my work and tried to use or present it as their own. I sincerely request everyone to respect the original work and give proper credit to the creator. Thank you for your understanding.) একই দেশের দুই প্রতিবন্ধী শিশু—একজনের বাবা সরকারি চাকরিজীবী, অন্যজনের বাবা সাধারণ নাগরিক। দুজনেরই চিকিৎসা, থেরাপি, বিশেষ শিক্ষা, পুনর্বাসন ও সার্বক্ষণিক পরিচর্যার প্রয়োজন। কিন্তু একজনের জন্য মাসিক ভাতা ৩,০০০ টাকা, আর অন্যজনের জন্য মাত্র ১,০০০ টাকা—এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ন্যায়সংগততা ও বৈষম্যের প্রশ্ন তৈরি করে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ বলছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আইনি সুরক্ষার অধিকারী। অনুচ্ছেদ ১৯(২) সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার কথা বলে। অন্যদিকে বাংলাদেশ প্রতিবন্ধ...